সাইবার হামলায় একদিন বন্ধ হন্ডার উৎপাদন

১০ জুন, ২০২০ ০১:১১  
সাইবার হামলার শিকার হয়ে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হন্ডার কার্যক্রম একদিন বন্ধ ছিলো। প্রতিষ্ঠানটির নেটওয়ার্কে এই সাইবার হামলা হয়। খবর এনগ্যাজেট। সাইবার হামলার কারণে প্রতিষ্ঠানটির কম্পিউটার সার্ভার এবং ইমেইল ব্যবহার করতে পারছিলেন না কর্মীরা। এছাড়া নেটওয়ার্কের অভ্যন্তরে ভাইরাস ছড়িয়ে পড়ায় অভ্যন্তরীণ সিস্টেমও ব্যবহার করতে পারেননি তারা। হন্ডা জানিয়েছে, এই হামলার কারণে শুধুমাত্র জাপান নয়, প্রভাব পড়েছে অন্যান্য দেশের কারখানাগুলোও। ক্ষতি কমাতে এবং পুরো উৎপাদন, বিক্রি এবং উন্নয়ন কার্যক্রম পুনরুদ্ধার করতে কাজ করছে প্রতিষ্ঠানটি। যুক্তরাজ্যের কারখানায় উৎপাদনসহ উত্তর আমেরিকা, তুরস্ক, ইতালি এবং জাপানে অন্যান্য কার্যক্রম বন্ধ ছিলো। হন্ডা এ বিষয়ে অবশ্য বিস্তারিত কিছু বলেনি। তবে সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এটি র্যানসমওয়্যার হামলা হতে পারে। তবে হন্ডা দাবি করছে এতে তথ্য ফাঁস হয়নি। এছাড়া ব্যবসায়িক প্রভাবও খুব কম। ডিবিটেক/বিএমটি